প্রেস বিজ্ঞপ্তি: আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সাউথ এশিয়ান ভয়েস অব চিলড্রেন ফাউন্ডেশন (স্যাভক) এর উদ্যােগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ও অসুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিল গত শনিবার (২৮ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন স্যাভক ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মো.শাহজাহান।

প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার মিয়া মোহাম্মদ তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন, এডভোকেট বদরুল হুদা মামুন, এডিশনাল পিপি এডভোকেট সানজিক আকবর ও ওমর গণী।

স্যাভক ফাউন্ডেশনের সেক্রেটারি আবু নোমান মোহাম্মদ হাফিজুল্লাহ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,অ্যাডভোকেট এনামুল হক মনি ও অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আসাদুল্লাহ আদিল।

স্যাভক ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, স্যাভক শুরু থেকেই সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এরকম সুবিধা বঞ্চিতরা সমাজের সব জায়গায় অবহেলা শিকার হয়। তাই সমাজের বিবেকবান মানুষের উচিত সুবিধা বঞ্চিতরা যাতে সমাজের দশজন মানুষের মত তাদের মৌলিক অধিকার নিয়ে বাঁচতে পারে সে সহযোগিতা করা।

উল্লেখ্য, স্যাভক ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এতিম ও অসুবিধা বঞ্চিত শতাধিক শিশু ইফতার মাহফিলে অংশ নেন।