চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দুবার পিছিয়ে পড়েও লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ফেনেরবাচে। এই জয়কে অলৌকিক আখ্যা দিয়েছেন কোচ ডার্ক কয়েত।
ফ্রান্সের তিনটি আঞ্চলিক রক্ত সংরক্ষণাগারের ফ্রিজ ব্যবস্থায় সাইবার হামলা চালানো হয়েছে। পাশাপাশি ইউরোপের আটটি দেশের সুপারমার্কেটের হিমায়ন ব্যবস্থাতেও একই ধরণের হামলার খবর পাওয়া গেছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত এক ব্যক্তি। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার ঢাকায় বড় শোডাউনের প্রস্তুতি হিসেবে সংক্ষিপ্ত সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা করবে গণঅধিকার পরিষদ।
আজ বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি খুলনা জেলা স্টেডিয়াম থেকে বিকাল ৩টায় দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন।
প্রশাসনিক ও অনুমোদন সংক্রান্ত জটিলতা কাটিয়ে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু হতে যাচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বৃহস্পতিবার থেকে এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলি ও এমভি টেকনাফ যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে।
টালিউড অভিনেত্রী পায়েল সরকার মঙ্গলবার রাতে ‘নজরবন্দি’ ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে কচি কলাপাতা রঙের গাউনে হাজির হয়ে নজর কেড়েছেন। তার কানের দুলের বিশেষ নকশা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
ঋণখেলাপি হওয়া সত্ত্বেও সিটি গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার চলতি মূলধন ঋণ দেওয়ার পথ সুগম করতে ব্যাংক কোম্পানি আইনের একটি গুরুত্বপূর্ণ ধারা থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে বন্ধ থাকা কারখানাগুলো খুলে দিয়ে উৎপাদন স্বাভাবিক করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ফল প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নেমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।