সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৬ আগস্ট ২০২৪ তারিখে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা তাকে মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসেন।