ঢাকা ব্যুরো: এখনই দরকার নয় এমন পণ্যের কেনাকাটা স্থগিত করেছে মন্ত্রিসভা। আজ সোমবার (২৫ জুলাই) মন্ত্রিসভার আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন নির্দেশ দেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বিস্তারিত আসছে…
ঢাকা ব্যুরো: নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ। চন্দ্র শেখর হালদার ওরফে মিল্টন নামে ওই কর্মকর্তা ৩১তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। দুপুরে তাকে আদালতে তোলা…
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনকালীন যেই সরকারই থাকুক না কেন তাদের ওপর প্রভাব বিস্তার করবে কমিশন। সেই সময় সরকার যদি সহযোগিতা না করে তবে ভোট প্রশ্নবিদ্ধ হবে। সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে…
ঢাকা ব্যুরো: সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে ভোটের তিনমাস আগে জাতীয় সংসদ বিলুপ্তি করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। আজ সোমবার (২৫ জুলাই) দলটির মহাসচিব কাজী আবুল খায়েরের নেতৃত্বে এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসে…
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সোমবার (২৫ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ভারতের ১৫তম প্রসিডেন্ট হিসেবে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে শপথ নেন তিনি। প্রধান বিচারপতি এনভি রমনা তাকে শপথবাক্য পাঠ করান।…
গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার মরদেহ তার জন্মস্থান গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দুই ছেলের পাশে সমাহিত করা হবে। এজন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।…
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ভবন থেকে মালপত্র চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গোল্ড-প্লেটের সকেটসহ বেশ কিছু জিনিস চুরি করেছেন। এরপর সেগুলো বিক্রি করতে গেলে পুলিশের সন্দেহ হয় এবং তাদের আটক করা হয়। দেশটিতে অর্থনৈতিক সংকটের…
ঢাকা ব্যুরো: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে হাজারো মানুষের অংশগ্রহণে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এসময় জানাজায় অংশগ্রহণ করেন- প্রধান বিচারপতি…
ঢাকা ব্যুরো: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহ আজ (সোমবার) দেশে এসে পৌঁছেছে। সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সকাল ৯টায় একটি লাশবাহী…
ঢাকা ব্যুরো: নিরাপদ মাছ উৎপাদন ও সরবরাহে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রবিবার (২৪ জুলাই) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে আয়োজিত কেন্দ্রীয় মৎস্য…
রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পরিবেশরক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে প্লাস্টিক জাতীয় অপচনশীল আবর্জনা ক্রয় করেছেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রবিবার (২৪ জুলাই) সকাল ১০টায় রাউজান রামগতি ধর, রামধন ধর, আব্দুল বারী চৌধুরী (আরআরএসি) মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের কাছ…