নগর প্রতিবেদক: আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যা বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, মহান আত্মত্যাগ আর বীরত্বগাথায় রচিত হয় দেশপ্রেমের এক উজ্জ্বল মহাকাব্য, অর্জিত হয় গৌরবময় বিজয়। চট্টগ্রামে বীর শহিদের শ্রদ্ধায় বিজয় দিবসের কর্মসূচি শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে।

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন ও বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত, বেসরকারি, বিভিন্ন,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সিটি মেয়ের ডা. শাহাদাত হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, আজকের এইদিনে ১৯৭১ সালে ত্রিশলক্ষ শহীদ ও দুইলক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই যাদের রক্ত ও ইজ্জতের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। আমাদের এখন মানুষের মৌলিক চাহিদা,গণতান্ত্রিক অধিকারের জন্য কাজ করে যেতে হচ্ছে। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তাকে ধরে রাখতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেন, আজকের এইদিনটি আমাদের জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ এবং বিজয়ের দিন। অন্যান্য বারের চেয়ে এবারে আমাদের প্রত্যাশা সবচেয়ে বেশি কেননা আমরা এমন একটি বাংলাদেশ গঠনের পথে যাত্রা শুরু করেছি যেখানে মানুষের আশা- আকাঙ্ক্ষার প্রতিফলনকে বাস্তবায়নের দিকে আমরা অগ্রসর হতে পারব।