কুমিল্লা প্রতিনিধি: দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ একটি বাস্তব পরিবর্তনের সুযোগ পেয়েছে। একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। এখন দেশের মানুষের একটাই প্রত্যাশা—তারা আর অন্যায় দেখতে চায় না; তারা চায় একটি সুশাসিত ও সুন্দর বাংলাদেশ।

আজ শনিবার(১৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টুলিপাড়া ফান টাউনে মানবকল্যাণে নিবেদিত সংগঠন ‘বিবেক’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নিয়োগ ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। তিনি সবসময় একটি বিষয়েই গুরুত্ব দেন আর তা হলো সততা। কারণ বাংলাদেশের ১৮ কোটি মানুষ সৎ নেতৃত্ব প্রত্যাশা করে।

তিনি বলেন, দেশ পরিচালনা হোক বা কোনো অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব—সব ক্ষেত্রেই সৎ, দক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব অপরিহার্য। ভৌগোলিক, অর্থনৈতিক, শিক্ষা ও যোগাযোগের দিক থেকে কুমিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। ঢাকা ও চট্টগ্রামের পরেই এর অবস্থান। তাই কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে দক্ষ প্রশাসক এবং ভবিষ্যতে একজন যোগ্য মেয়রের প্রয়োজন।

নব নিযুক্ত কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সম্পর্কে মন্ত্রী বলেন, তার মতো একজন মানুষ কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন-এটি আমাদের জন্য গর্বের বিষয়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কুমিল্লায় যেন এমন সৎ, মেধাবী ও মানবিক মানুষের আরো জন্ম হয়।

করোনাভাইরাস মহামারির সময় ইউসুফ মোল্লা টিপু ও তার প্রতিষ্ঠিত সংগঠন ‘বিবেক’-এর মানবিক ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মহামারির সেই কঠিন সময়ে যখন অনেকেই মানুষের পাশে দাঁড়াতে ভয় পেয়েছিল, তখন টিপু ও তার সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছিল। জীবন ঝুঁকির মধ্যেও তারা মানবসেবা করেছে। টিপু ও তার সংগঠনের সদস্যরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়ে জানাজা, দাফন-সৎকারসহ নানা মানবিক দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজি মোঃ জসিম উদ্দিনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।