নগর প্রতিবেদক: চট্টগ্রাম উন্নয়ন কতৃর্পক্ষ-সিডিএতে চউক জাতীয়তাবাদী দল-সিবিএর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীরউত্তম, বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তাদের সন্তান আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল আজ রবিবার(১৫ মার্চ)সন্ধ্যায় সিডিএ হল রুমে সিবিএ’র সভাপতি ফয়েজ আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো: নুরুল করিম।
এতে স্বাগত বক্তব্য রাখেন সিডিএ সিবিএর সহ-সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী।
প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন,চউক বোর্ড সদস্য মানজারে খোরশেদ আলম,চউক সদস্য (অর্থ ও প্রশাসন) অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুল্লাহ নূরী, সদস্য (প্রকৌশল ও পরিকল্পনা) প্রকৌশলী মো: জামিলুর রহমান,প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল,হিসাবরক্ষন কর্মকর্তা মো: আনিসুল হক পাটওয়ারী,আহমেদ মঈনুদ্দিন, আবু ঈসা আনসারী,আ হ ম মিছবাহ উদ্দিন, মো: আলমগীর খান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামীম, নির্বাহী প্রকৌশলী মো: মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ,অথরাইজড অফিসার-২ মো.তানজিব, অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ(টিপু)ও সহকারী অথরাইজড অফিসার মো: হামিদুল হক প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সিবিএর যুগ্ন সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো: শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক এম, এ, জাফর ইকবাল, কার্যকরী সদস্য মো: জাকির হোসেন, মো: আব্দুল মান্নান, সৈয়দ মো: জামাল উদ্দিন, মো: আবুল বশর, মো: আতিকুর রহমান চৌধুরী, মো: সরওয়ার হোসাইন, মো: আবিদুর রহমান, মো: দিদার হোসেন ও নুর মোহাম্মদ বাদশা।
বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- ঠিকাদার মো: আকতার খান, ইয়াকুব চৌধুরী নাজিম, ইউনুছ চৌধুরী হাকিম, সাদেকুর রহমান রিপন,মেজবাহ উদ্দিন চৌধুরী,কামাল উদ্দিন, ওয়াকিল আহমদ ও হারুন কাকন।
পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের মোনাজাত পরিচালনা করেন হাফেজ মৌলানা মো: মিজানুর রহমান।




