দি ক্রাইম ডেস্ক: পবিত্র ঈদ–উল ফিতর উপলক্ষে চট্টগ্রামসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের ১৯ হাজার ৩৮১ জন পরিচ্ছন্নকর্মীর জন্য ৯ কোটি ৬৯ লাখ ৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নকর্মীর জন্য দেয়া হয় ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ প্রতিজন পরিচ্ছন্ন কর্মী পাবেন ৫ হাজার টাকা করে।

গতকাল রোববার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য দেয়া অনুদানের চেক চসিক মেয়র ড. শাহাদাত হোসেনের কাছে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্বিতীয় সর্বোচ্চ অনুদান পেয়েছে। এই প্রথম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান পেয়েছে, এটা বিশাল গর্বের বিষয়। এখানে শুধু মুসলমানরা নন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের পরিচ্ছন্নকর্মী আছে। সবাই এই অনুদান পাবে। কাজেই প্রধানমন্ত্রীর এই অনুদানের মাধ্যমে সব ধর্মের লোকজনের কাছে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসছে। এটা (ঈদ) মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব, কিন্তু প্রধানমন্ত্রী কোনো বিভাজন করেননি, যা সত্যিই প্রশংসনীয়।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা তাদের কাজে উৎসাহ ও প্রেরণা জোগাবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদ–উল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। আশা করছি, প্রধানমন্ত্রীর এই সহায়তা তাদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসগণ।