নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরে নিয়ম-কানুন না মেনে ভবন নির্মাণের দায়ে বিভিন্ন ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজ সোমবার(১৫ ডিসেম্বর) নগরীর চান্দগাও, পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এই সময় ৪টি ভবন অভিযানে জরিমানা ও নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া হয়।

অবৈধভাবে নির্মিত স্থাপনা সমূহের মালিকদের কাছ থেকে ২৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবন মালিকেরা নিজেদের উদ্যোগে নকশা বহির্ভূত অংশ ভেঙে অপসারণ করবেন বলেও অঙ্গীকারনামা প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন ও অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ।

অথরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজ বলেন, চট্টগ্রাম শহরে নির্মিতব্য ভবন সমূহে চউক অনুমোদিত নকশার ব্যতিক্রমী ব্যবহার না করার জন্য ভবন মালিকদের অনুরোধ জানানো হয়েছে। অনুমোদন ব্যতিত কোনো ভবন নির্মাণ করা হলে সিডিএ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, একটি পরিকল্পিত এবংবাসযোগ্য নগরী হিসেবে আমরা চট্টগ্রামকে গড়ে তুলতে চাই। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানে অংশগ্রহণ করেন সিডিএর সহকারী অথরাইজড অফিসার আসাদ বিন আনোয়ার ,মোহাম্মদ ফারুক আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী ও ইমারত পরিদর্শক মোঃ আবদুর রশিদ, মোঃ কামরুল হক চৌধুরী, ইমারত পরিদর্শক, মোঃ নওশের গণি, দেলোয়ার হোসেন, খোকন কুমার শীল প্রমুখ।