মোহাম্মদ ফারুক, ক্রীড়া প্রতিবেদক: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রং বেরং এর জার্সি পরিহিত ২৮ একাডেমি দলের ৬০০ শতাধিক ক্ষুদে ফুটবল খেলোয়াড়দের পদচারণায় উদ্বোধন হয়ে গেল সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনুর্ধ্ব – ১৩ ফুটবল লিগ ২০২৫। আজ শনিবার(১৯ এপ্রিল) বিকালে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

May be an image of 1 person, crowd and text

প্রধান অতিথি মেয়র বলেন, অন্য প্রতিষ্টানকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম হস্থান্তর করা হয়েছে বলে যে গুজব সৃষ্টি হয়েছে তাতে আপনারা কান দিবেন না। এই মাঠে যে কোন টুর্ণামেন্ট করতে হলে অবশ্যই সিজেকেএসের অনুমতি নিতে হবে। কোন অনুমতি ব্যতিত কোন ধরনের কেহ সরাসরি ঢাকা থেকে এসে কোন মন্ত্রণালয়ের মাধ্যমে এখানে টুর্ণামেন্ট করার কোন সুযোগ নেই। সিজেকেএস এই মাঠের সর্বময় ক্ষমতার অধিকারী। তাদের অনুমতি নিয়ে যে কেহ এখানে খেলাধুলার আয়োজন করতে পারবে।

May be an image of 6 people

মেয়র বলেন, আমরা এখানে ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল সহ সবধরনের টুর্ণামেন্টের আয়োজন করব। এই মাঠে আমাদের খেলা চলতে থাকবে। এই চট্টগ্রাম অনেক খেলোয়াড় জন্ম দিয়েছে আমরা আশা করি ইনশাআল্লাহ পরবর্তী প্রর্জ্জম যারা বাংলাদেশকে গড়বে সুন্দর ভবিষ্যত গড়বে অবশ্যই তাদের জন্য এই মাঠ ভুমিকা রাখবে।

মেয়র টুর্ণামেন্টে অংশগ্রহনকারী সকল দলের খেলোয়াড়, কর্মকতাদের ধন্যবাদ জানিয়ে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী দিনের একমাত্র খেলায় রামপুর ফুটবল একাডেমি ৬ – ০ গোলে ফরিদ ফুটবল একাডেমিকে পরাজিত করে শুভ সুচনা করেন।

May be an image of 1 person and crowd

সিডিএফএ সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাম্মদ শাহাজাহান, সাংগঠনিক কমিটির উপদেষ্টা আমিনুল ইসলাম, নিয়াজ মোহাম্মদ খান, সিডিএফএর নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, আবু সৈয়দ মাহামুদ, মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খান, সালাউদ্দিন জাহেদ, সিটি করপোরেশন এর সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান, ইয়াছিন আরাফাত পাবলু, চট্টগ্রাম ফুটবল রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিরন, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, আবু জাহেদ, রায়হান উদ্দীন রুবেল, এম এ মুসা বাবলু, সিডিএফএ কাউন্সিলর মোঃ জহির সহ টুর্ণামেন্টে অংশগ্রহনকারী দলের কর্মকতা ও বিপুল সংখ্যক দর্শক।