ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম চেস কোড একাডেমি আয়োজনে ও ডলফিন ক্লাব- ওয়াহাব ফাউন্ডেশন সহযোগিতায় ” ডলফিন – ওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট-২০২৫” এর ফিদে মাষ্টার আবদুল মালেক ৭ম রাউন্ড খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিতা চ্যামিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।

তিনি শেষ রাউন্ডে মুজিবুর রহমানকে পরাজিত করেন সমান খেলায় ৫.৫ পয়েন্ট অর্জন করেন। দিব্য দাশ ও অভিক সরকার ট্রাইবেকে এগিয়ে থাকায় দিব্য ১ম রানার্সআপ ও অভিক ২য় রানার্সআপ হয়েছে।

৫ পয়েন্ট পেয়ে দীপংকর চাকমা ৪র্থ ও রবিউল হোসেন ৫ম স্থান, ৪.৫ পয়েন্ট পেয়ে মুজিবুর রহমান ৬ষ্ট, নাজিফ নিয়াজ ৭ম ও সুপ্রতিক নাথ ৮ম স্থান অর্জন করেন।

৫০ উর্ধ্বে জাহাঙ্গীর আলম, মহিলা বিভাগে তাওহীদা বেগম,অনুর্ধ ১৬ বিভাগে আহনাফ আবিদ ঈশান, অনুর্ধ ১৪ বিভাগে রিক কিশোর দত্ত ও অনুর্ধ ১২ বিভাগে সুরিদ দে সেরা খেলোয়াড় পুরস্কার লাভ করেন। এছাড়া বিশেষ পুরষ্কার অর্জন করেন সফিউল মুসনাবিন, অনিন্দ্য রিক,অরিত্র বড়ুয়া,আয়ান জামান,আরিয়ান্ট দীক্ষিত, মিসকাত উদ্দীন ও প্রজ্ঞা রায়।

আজ শুক্রবার(২১ মার্চ) অনুষ্ঠিত শেষ রাউন্ডে খেলায় দিব্য-দীপংকরকে,অভিক মজুমদারকে,রবিউল-শাহীনকে,নাজিফ- তাওহীদাকে, সুপ্রতিক-রুবেলকে,জাহাঙ্গীর-রিককে,ঈশান- মহসীনকে,সুরিত – সৃজনকে,রিক কিশোর- মারুফকে,দীক্ষিত – আয়ানকে,অরিত্র বড়ুয়া – অরিত্র দাশকে,আয়ান – প্রজ্ঞাকে,মিসকাত – আফরাজ কে,রিকতা – আইলানকে পরাজিত করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আনিসুল হক।

চেস কোড প্রতিষ্টাতা ফাউন্ডার আলী আবছার এর সভাপতিত্বে ও পরিচালক মহসিন জামাল পাপ্পু সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চেসকোড পরিচালক আলী কায়সার,টুর্নামেন্টের চীফ আরবিটার প্রকৌশলী এস এম তারেক, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা মিঃ দীক্ষিত, মিসেস সাইমা আলম,এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন কর্মকর্তা ডঃ মহিউদ্দিন আহসানুল কবির, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ হাসান মারুপ রুমী।

টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে প্রকৌশলী এস এম তারেক ,ডেপুটি আরবিটার হিসেবে মহসিন জামাল পাপ্পু দায়িত্ব পালন করেন। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট ৭ দিন ব্যাপী সুইস লীগ পদ্ধতিতে ৭ রাউন্ড অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট ৩০জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ মোট ৩৬ জন দাবাড়ু অংশ গ্রহন করেন।