স্পোর্টস ডেস্ক: শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ।
আগামী ১৮ মার্চ থেকে এই শুরু হবে এই সিরিজ। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে উভয় দল। সেটিকে সামনে রেখে ১৬ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
মঙ্গলবার (৮ মার্চ) প্রকাশিত এই দলে জায়গা পেয়েছেন দেশটির সেরা ক্রিকেটাররাই। সফরকারী টাইগারদের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই খেলবে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন প্রোটিয়ারা।
একনজরে দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল:
টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ (সহঅধিনায়ক), কুইন্টন ডি কুক, ভন ডার ডুসেন, জুবায়ের হামজা, জানেমান মালান, এইডেন মারকাম, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন, ওয়েন পারনেল, অ্যান্ডিলে ফেসুকায়ো, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, ও কাইল ভেরেইন্নে।
Post Views: 371




