ব্রাম্মণবাড়িয়া প্রতিনিধি: চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি)বিকালে ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দগন জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হয়। হাই স্কুল মাঠে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। ৯ শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে এই বিদ্যাপীঠটি পরিচালিত হয়ে আসছে।

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন,, এই প্রতিপাদ্য সামনে রেখে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল দশটায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, মো: জমির হোসেন দস্তগীর।

বিজয়নগর উপজেলা বিএনপি’র সভাপতি বলেন,লেখাপড়ার পাশাপাশি একটি ছাত্রকে খেলাধুলায় মনোনিবেশ করাও শিক্ষার একটি অংশ। কারণ আজ যে ছাত্র আগামীকাল সে কোন বিশেষ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবে। কারণ শিক্ষার বিকল্প নাই।

বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মাহমুদ হোসেন ভূঁইয়া, সভাপতি চম্পক নগর কলেজ।

তিনি বলেন, এই স্কুলের আমার শিক্ষা জীবন কেটেছে দীর্ঘ সময়।কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ে নিরিবিচ্ছিন্ন কাজ করেছি, আজ আমাকে এই কলেজের সভাপতি নিযুক্ত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি কলেজ কমিটি ও পরিচালনা পর্ষদকে।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুস সাত্তার সরকার, চম্পকনগর কলেজ, মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, সাবেক সভাপতি চম্পকনগর ইউনিয়ন বিএনপি, লুৎফর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক চম্পকনগর কলেজ, মির আলী আজম, সহকারী অধ্যাপক চিনাইর বঙ্গবন্ধু সরকারি কলেজ, বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক বিজয়নগর উপজেলা, মোহাম্মদ আমির খান, বিশিষ্ট সমাজসেবক,সানাউল হক চুন্নু চৌধুরী সাবেক সভাপতি নগর মডেল উচ্চ বিদ্যালয় ও ‘চেতনায় ব্রাহ্মণবাড়িয়ার” হারুন আল রশিদ,নির্বাহী সম্পাদক ‘চেতনায় ব্রাহ্মণবাড়িয়া।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি সভাপতিত্ব-করেন বর্তমান নতুন দায়িত্ব-প্রাপ্ত মোঃ শফিকুল ইসলাম চৌধুরী সায়দাবাদ এবি সিদ্দিক আদর্শ সরকারী মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক ।

মোট ১৯ টি ইভেন্টে ২২৫ জন ছাত্রছাত্রীর অংশগ্রহণে অনুষ্ঠানটি এলাকায় ব্যতিক্রম উপস্থাপন করেন প্রশিক্ষণপ্রাপ্ত স্কুলের
ছাত্রছাত্রীবৃন্দ।

১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, মোরগ লড়াই, ধীর গতি সাইকেল প্রতিযোগিতা, ২০০ মিটার দৌড়, ব্যাডমিন্টন, গোলক নিক্ষেপ, বালিশ বদল, সুই সুতা দৌড়, রশি লাফ,ঝুড়িতে বল নিক্ষেপ, সাংস্কৃতিক : যেমন খুশি তেমন সাজো, সঙ্গিত,ডিসপ্লে,ও অন্যান্য প্রতিযোগিতা।
অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন শিক্ষক শামীম ।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিতিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনমুগ্ধকর এক শৈশবের স্মৃতিময় এক মায়াবী পরিবেশ উপস্থিতি হয়-আগত সবার মাঝে।