ক্রীড়া প্রতিবেদক: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের উদ্যোগে সাংবাদিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচে টিম সাম্পান দল ১ -০ গোলে টিম কর্নফুলী দলকে হারিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রবিবার(০৯ ফেব্রুয়ারি) নগরের এম এ আজিজ ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল কবির কচি প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ও সাংবাদিকদের অংশগ্রহনে ফুটবল ম্যাচ উপভোগ করেন এবং বিকেলে রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী মনসুর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্টের আহবায়ক সাইফূল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার স্পোর্টস অফিসার আবদুল বারি।
এ সময় সিআরএফ সহ-সভাপতি আলমগীর অপু, সাধারণ সম্পাদক আলিউর রহমান ছাড়াও চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধশতাধিক সংবাদ কর্মী এবং অন্যান্য পত্রিকার বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

সকালে চারটি দল দুই গ্রুপে নক আউট পদ্ধতিতে অংশ নেয়। টিম কর্নফুলী টিম হালদার খেলা ১-১ গোলে ড্র হয়। টিম হালদার পক্ষে মুরাদ মাওলা ও কর্নফূলীর পক্ষে মনিরুল ইসলাম পারভেজ একটি গোল করলে নির্ধারিত সময় খেলা অমিমাংসিত থাকে। পরে উত্তেজনাকর পরিস্থিতিতে পেনাল্টির সবাই গোল করতে ব্যর্থ হলে টাইব্রেকারে মনিরুল ইসলাম পারভেজ একমাএ গোলটি করলে ফাইনালে উঠে টিম কর্নফুলী। এরপরের ম্যাচে টিম সাম্পান ২-০ গোলে টিম হালদাকে হারিয়ে ফাইনালে উঠেন।
খেলায় সুবল বড়ুয়া ও রফিক হায়দার একটি করে গোল করে ফাইনালে উঠে টিম সাম্পান। ফাইনাল খেলায় টিম সাম্পানের রফিক হায়দার এর একমাত্র গোলে (১-০) টিম কর্নফুলীকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনা করেন সাবেক ফিফা রেফারি আব্দুল হান্নান মিরন।
মেডিক্যাল টিম হিসেবে সার্বিক সহতোগিতা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার হোসনে আরা বেগম।
সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রামে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।




