ক্রীড়া প্রতিবেদক: তারুন্যের উৎসব উপলক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল আর্চারী উৎসব। বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত দিনব্যাপী আর্চারী উৎসবে ছিল ল্যালি, পিঠা উৎসব, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সব শেষে উম্মোক্ত আর্চারী প্রতিযোগিতা। আজ রবিবার(০২ ফেব্রুয়ারি) নগরীর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই আর্চারি উৎসব। এর আগে সার্কিট হাউজ গেইট থেকে শুরু হয় বর্নাঢ্য শোভাযাত্রা।

দিনব্যাপী আর্চারী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন শোভাযাত্রা উদ্বোধন করেন। স্টেডিয়াম এলাকা ঘুরে শোভাযাত্রা আউটার স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজি রাজিব উদ্দিন আহমদ চপল।

স্বাগত বক্তব্য রাখেন দেশব্যাপি আর্চারি উৎসবের প্রধান সমন্বয়কারী এবং বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফারুক ঢালি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আর্চারি সত্যিকার অর্থে অত্যন্ত আকর্ষনীয় একটি খেলা। আর বাংলাদেশ এই খেলায় বেশ এগিয়ে যাচ্ছে। তার পেছনে অবশ্য কাজি রাজিব উদ্দিন আহমেদ চপলের মত মানুষ রয়েছে বলেই তা সম্ভব। তিনি আর্চারির উন্নয়নে সর্বাত্বাক সহযোগিতার আশ্বাস দেন।

বিশেষ অতিথি কাজি রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, আর্চারিকে আমরা সারা দেশে আরো বেশি করে ছড়িয়ে দিতে চাই। তিনি বলেন আমরা চট্টগ্রামে একটি প্রশিক্ষন ইনস্টিটিউট করতে চাই। আর সে জন্য একটা জায়গা দরকার। বিভাগীয় কমিশনার তার পক্ষ থেকে সর্বাত্বাক সহযোগিতা করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম, শাহবাজ মুনতাসির চৌধুরী।

অনুষ্টান পরিচালনা করেন সিজেকেএস কাউন্সিলর ও বাংলাদেশ সেপাকটাকরো এসোসিয়েশনের নির্বাহি সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর ও ভলিবল ফেডারেশনের সহ সভাপতি ওয়াহিদ দুলাল, মুজিবুর রহমান, বাংলাদেশ সেপাকটাকরো এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল, সিজেকেএস কাউন্সিলর প্রসেনজিত দত্ত রাজু, দৈনিক আজাদীর ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, ফটিকছড়ি তৌহিদুল আনোয়ার উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক কাউসার বেগম। খেলা পরিচালনা করেন সাইফুল্যাহ মুনির।

অনুষ্টানের শুরুতে উপজাতীয় শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন। এছাড়া নানা পিটা পুলির আয়োজন ছিল। এরপর শুরু হয় উম্মোক্ত আর্চারি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মোঃ লিটন। দ্বিতীয় স্থান অর্জণ করে আদনান। আর তৃতীয় হয়েছেন তানিম।

দুপুরে পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব। দেশের বিভিন্ন জেলায় এই উৎসব শেষ হয়েছে। এখন ঢাকায় কেন্দ্রীয়ভাবে তারুন্যের উৎসব উপলক্ষ্যে অনুষ্ঠিত হবে আর্চারি উৎসব ।