বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার রোয়াংছড়ি হাই স্কুল মাঠে আজ শনিবার(০১ ফেব্রুয়ারি)দুপুরে অনুষ্ঠিত হলো উপজেলা ভিত্তিক ভলিবল টুর্নামেন্ট ২০২৫-এর জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।এতে সভাপতিত্ব করেন বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি মাজহারুল ইসলাম বাবুল। টুর্নামেন্টটি রিজিয়ন সদর দপ্তর, বান্দরবান এর সহযোগিতায় অনুষ্ঠিত হয় এবং বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা ও বান্দরবান জেলা প্রশাসন এর সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়।

পুরুষ ও মহিলা উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে দর্শকদের মাঝে দারুণ উত্তেজনা লক্ষ্য করা যায়।

পুরুষ দলের ফাইনালে মুখোমুখি হয় আলীকদম উপজেলা বনাম সদর উপজেলা, যেখানে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আলীকদম উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মহিলা দলের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ পুলিশ মহিলা দল বনাম বান্দরবান টিম ওয়ান। শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ মহিলা দল শিরোপা জয় লাভ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”খেলাধুলা একটি জাতির উন্নতির অন্যতম মাধ্যম। এটি যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ জীবন যাপনে উৎসাহিত করে। ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের শৃঙ্খলা, ধৈর্য ও পারস্পরিক সৌহার্দ্যের শিক্ষাও দেয়। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কার্যকলাপ থেকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বান্দরবানের মতো পাহাড়ি অঞ্চলে ক্রীড়ার বিকাশ ঘটাতে সেনাবাহিনী সর্বদা সহায়ক ভূমিকা পালন করে আসছে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা ভবিষ্যতের তারকা খেলোয়াড়দের খুঁজে পাব, যারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশকে গৌরবান্বিত করবে। আজকের ম্যাচগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ ছিল।

তিনি বলেন, আমি বিজয়ী ও রানার্সআপ দলসহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে আরও ভালো খেলার প্রত্যাশা করি।”। ভবিষ্যতেও এই ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত থাকবে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, আয়োজক এবং দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মেজর এম এম ইয়াসিন আজিজ, সাব জোন কমান্ডার রোয়াংছড়ি আর্মি ক্যাম্প। সহকারী কমিশনার (ভূমি)মো. শহিদুল ইসলাম।