মোহাম্মদ ফারুক : মেয়র গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সম্মতি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম ভবনে সিজেকেএস এর সাবেক কর্মকতা, সিজেকেএস কাউন্সিলার, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংলিষ্ট বিএনপি নেতা কর্মীদের সাথে মতবিনিময়কালে চট্টগ্রামের খেলাধুলাকে গতিশীল করার লক্ষ্যে উপস্থিত ক্রীড়াপ্রেমীদের মেয়র গোল্ডকাপ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট শুরুর অনুরোধের পরিপ্রেক্ষিতে মেয়র এই সম্মতি জানান। প্রথমে ফুটবল পরর্বতীতে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।

প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ শুরু হতে দেরী হচ্ছে বিধায় মেয়র সভায় উপস্থিত ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, ক্রীড়া সংলিষ্ট বিএনপির নেতা কর্মীদের সমন্বয়ে একটি কমিটি গঠনের মাধ্যমে জেলা প্রশাসক থেকে অনুমতি নিয়ে টুর্নামেন্ট আয়োজনের কার্যক্রম শুরু করতে বলেন।

তিনি উপস্থিত ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্য করে বলেন, চট্টগ্রামের খেলাধুলাকে বাঁচিয়ে রাখতে আপনাদেরকেই কাজ করতে হবে। ঘোষিত সিজেকেএস এডহক কমিটি খেলা পরিচালনাই করতে পারবে না, এরা খেলাকে ধ্বংস করে দিবে। চট্টগ্রামবাসী বৈষম্যের শিকার হবে এটা কেহ মানবে না।

আগামীতে চট্টগ্রামে খেলার মাঠ সংকট লাগবের কিছুটা আশ্বাস দিয়ে মেয়র বলেন, এরি মধ্যে দায়িত্ব নেওয়ার পর আমি ৭টি মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। বাকলিয়া মাঠের উন্নয়ন কার্যক্রম শেষ হলে সেখানে আমরা বিভিন্ন ইভেন্টের আয়োজন করতে পারব। তাছাড়া মাদার বাড়ী বালুর মাঠকে ঘিরে তৈরী করা হবে ওয়াকওয়ে সহ খেলার মাঠ।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহেদুল করিম কচি , চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ, নব নির্বাচিত চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সৈয়দ আবুল বশর ও হাফিজুর রহমান, সিজেকেএস সাবেক সহ- সভাপতি এডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী, সিজেকেএস সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস সাবেক কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, সিডিএফএ সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ক্রীড়া সংগঠক নিয়াজ মোহাম্মদ খান, মসিউল আলম স্বপন, কামরুল ইসলাম, হাজী সালাউদ্দিন , সিজেকেএস কাউন্সিলার মোহাম্মদ হারুনুর রশীদ, মোহাম্মদ আলী আকবর, ওমর ফারুক, সাবেক কাউন্সিলার মাহাবুব আলম, সাবেক জাতীয় এ্যাথলেটস শর্মিষ্ঠা রায় সাবেক ক্রিকেটার শহিদুর রহমান, ক্রিকেট কোচ মুমিনুল হক সহ ক্রীড়া সংগঠক, কর্মকতা, সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংলিষ্ট চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মকতা ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।