স্পোর্টস ডেস্ক: প্লে’অফের দৌড়ে দুর্বার রাজশাহীর সামনে দারুণ এক সুযোগ। নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্স মাত্র ১১৮ রানের লক্ষ্য দিতে পারে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১১৭ রান করে সিলেট। শেষ তিন ওভারে ৪১ রান নিয়ে শতরান পার হতে পারে প্লে’অফ থেকে ছিটকে যাওয়া সিলেট।

১১ বলে ১টি ছয় ও ২টি চারের মারে সুমন খান ২০ রান করে অপরাজিত ছিলেন। এ ছাড়া আহসান ভাটি ২১ বলে ২৫ ও জাকির হাসান ২৫ বলে ২৪ রান করেন। জাকের আলী ১৮ বলে ১৭ রান করেন।

শুরু থেকে উইকেটের মিছিলে বিপর্যস্ত ছিল সিলেট। ৭২ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। চার ব্যাটার ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরের মুখ দেখেননি।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেনে এসএম মেহরব। ৩ উইকেট নেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

উল্লেখ্য, ১১ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রাজশাহীর অবস্থান চতুর্থ স্থানে। আজ জিতলেই পয়েন্ট হবে ১২। আজ আগের ম্যাচে খুলনা টাইগার্স হেরে যাওয়ার তাদের পথ কিছুটা সুগম। বাকি থাকা দুই ম্যাচে খুলনা জিতলে তখন নেট রান রেটের হিসেব আসবে।

এ ছাড়া ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চিটাগং কিংসের অবস্থান তৃতীয় স্থানে। তাদের হাতে আছে আরও তিন ম্যাচ। রংপুরের সঙ্গে ফরচুন বরিশাল প্লে’অফ নিশ্চিত করেছে। বাকি থাকা দুটি স্থানের জন্য লড়াই করবে রাজশাহী-খুলনা-চিটাগং।