মোহাম্মদ ফারুক: আগামীকাল শনিবার (০৪ জানুয়ারি) চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হবে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্ণামেন্ট এর চট্টগ্রাম বিভাগীয় পর্বের ম্যাচ । আজ শুক্রবার(০৩ জানুয়ারী) বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম কনফারেন্স রুমে টুর্ণামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সঞ্চালনায় ম্যাচ পূর্ব সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এই বিষয়ে সাংবাদিকদের অবগত করা হয়।
দুপুর আড়াইটায় এম এ আজিজ স্টেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট কমিটি কর্তৃক আয়োজিত এই ম্যাচে অংশগ্রহন করবে লাল দল বনাম সবুজ দল। গঠিত লাল দল এবং সবুজ দলের হয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা মাঠে নামবে।
ম্যাচে বিজয়ী দল পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিত চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। এরি মধ্যে সম্পন্ন করা হয়েছে মাঠ সহ ম্যাচ আয়োজনের সকল প্রস্তুতি। খেলার পূর্বে মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় কন্ঠশিল্পী মিলা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর শিল্পীরা।
মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর আলম শামীম, সহ- সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, চট্টগ্রাম মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহবায়ক এরশাদ উল্ল্যা, সদস্য সচিব নাজিমুর রহমান।
টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব আহমেদুল আলম রাসেল, কাজী বেলাল, আর ইউ চৌধুরী শাহিন, সাইদ নোমান, ইসমাইল বালী, মোমিন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বিএনপি নেতৃবৃন্দ ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান ও সদস্য সচিব আহমেদুল আলম রাসেল চট্টগ্রামের ক্রীড়াপ্রেমী সর্বস্থরের মানুষ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ম অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সুশৃঙ্খলভাবে শনিবার দুপুরে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে উপস্থিত হয়ে ম্যাচ উপভোগ ও টুর্ণামেন্ট সফল করার অনুরোধ জানিয়েছেন।




