ক্রীড়া প্রতিবেদক: হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকির ১৪তম ম্যাচে জামালউদ্দীন সি এস এস (৩-২) গোলের ব্যবধানে এ.এফ নাইট রাইডার্স-কে পরাজিত করে।আজ শুক্রবার(২৭ ডিসেম্বর)নগরের মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে বিজয়ী দলের পক্ষে রিক্ত, রিয়ন ও আরজু ১টি করে মোট ৩টি গোল করে। অপরদিকে নাইট রাইডার্স এর পক্ষে কামরুল ও ইমাজ ১টি করে মোট ২টি গোল পরিশোধ করে গোল ব্যাবধান কমায়। এ জয়ের ফলে ৫ খেলা শেষে সর্বোচ্চ ১৩পয়েন্ট অর্জন করে জামালউদ্দীন সি.এস.এস গ্রুপ পর্বে ১ম স্হানে থেকে ১ম কোায়লিফায়ার খেলার নিশ্চিত করেছে।
পক্ষান্তরে ৫ ম্যাচ শেষে ১ পয়েন্ট অর্জন করে ৫ম স্থান অর্জন করে এ.এফ নাইট রাইডার্স তাদের টুর্ণামেন্টের যাত্রা শেষ করলো। খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় রিয়নও -কে ক্রেস্ট প্রদান করেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব টিপু বড়ুয়া।
আম্পায়ার ছিলেন অন্বেষ চৌধুরী, অর্পণ দাস।
দিনের উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচে কেপিডিএল স্পোর্টিং ক্লাব (৫-৪) গোলে এস.এম ফ্লীট-কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে আরাফাত ২টি, সবুজ, রফিক ও সাজ্জাদ ১টি করে গোল করে। অপরদিকে এস.এম ফ্লিট এর পক্ষে সৈকত ২টি, জেবিয়ার ও ইমন ১টি করে গোল পরিশোধ করে।
৫ খেলা শেষে তিন জয় ১টি ড্র এবং ১টি পরাজয় নিয়ে মোট ১০পয়েন্ট অর্জন করে ৩য় স্থান অর্জন করে এলিমিনেটরে খেলবে কেপিডিএল। এদিকে সমসংখ্যক খেলায় ৪ পরাজয় ও ১টি মাত্র ড্র নিয়ে এস.এম ফ্লীট এর সংগ্রহ ১ পয়েন্ট এবং ৬ষ্ঠ স্থান অর্জন করে টুর্নামেন্ট শেষ করলো।
খেলা শেষে ম্যাচের সেরা খেলোয়াড় মোহাম্মদ সবুজ-কে ক্রেস্ট প্রদান করেন হকি কেন্দ্রের সাবেক চৌকষ খেলোয়াড় এবং আই.ডি.বি’র(ইসলামি ডেভেলাপমেন্ট ব্যাংক, জেদ্দা অঞ্চল, সৌদিআরব) কর্মকর্তা মহসিন সুমন।
আম্পায়ার: অণ্বেষ চৌধুরী, নীলেশ বৈদ্য।
আগামীকাল শনিবার (২৮ ডিসেম্বর) খেলা: ১ম কোয়ালিফায়ার পদাতিক বনাম জামালউদ্দীন সি. এস.এস- (দুপুর ২.৩০টা)




