ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সাথে আজ শুক্রবার(২৭ ডিসেম্বর) দুপুরে সৌজন্য সাক্ষাত ও মত বিনিময় করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন ( সিডিএফএ) নেতৃবৃন্দ।
চট্টগ্রাম সফরে আসা বাফুফের সভাপতির সাথে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম , সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, যুগ্ম-সম্পাদক সালাউদ্দিন জাহেদ, নির্বাহী সদস্য হারুন- অর- রশীদ, সাইফুল আলম খান, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, সরওয়ার আলম মনি, মোহাম্মদ রাশেদ।
সাক্ষাতকালে সিডিএফএ নেতৃবৃন্দ চট্টগ্রামের ফুটবলের উন্নয়ণে বাফুফে সভাপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।
Post Views: 259




