লিটন কুতুবী,কুতুবদিয়া: যথাযোগ্য মর্যাদায় কুতুবদিয়া উপজেলা প্রশাসন,বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব- স্ব আদলে মহান ভাষা দিবস পালন করে। সোমবার রাত ১২.০১ মিনিটে কুতুবদিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পঅর্পণ ও দিনব্যাপী শহীদদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যাগে উপজেলা পরিষদের জামে মসজিদে শহীদদের স্বরণে মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল করা হয়। এদিনে সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে ইউএনও মোঃ নুরের জামান চৌধূরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রত্যেক ইউপির চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্হিত ছিলেন।
এছাড়া পৃথকভাবে বিকালে উপজেলা আ’লীগের কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবরের সভাপতিত্বে মহান ভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।
উপজেলা বিএনপি যথানিয়মে শহীদ মিনারে পুষ্পঅবড়ঘোপ বাজার ডাকবাংলো মাঠে মহান ভাষা দিবস পালন করে। উপজেলা বিএনপির সভাপতি সাবেক কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে মহান ভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Post Views: 367



