রাউজান প্রতিনিধি: দুবাইতে অবস্থান কালে গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে আল্লামা এ কে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী ইন্তেকাল করেন (ইন্না লিলাহে ওয়া ইন্না এলাহি রাজেউন )
আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী মৃত্যুকালে এক শিশু ছেলে ও এক শিশু কন্যা সন্তানসহ অনেক গুনগ্রাহী রেখে যায়।
আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারীর ইন্তেকালে শোক প্রকাশ করেন মাইজভান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের শাজ্জাদানশীল রাহবারে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারী।
আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারীর ইন্তেকালে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা পাঠিয়েছেন গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ, ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দ।
আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী রাউজানের ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া এলাকার আদাঁগাজীর বাড়ীর বাসিন্দা।
আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারী মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ডাবুয়া জগ্নণাথ হাট শাখারসহ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন ।
আল্লামা একে এম বেলাল হোসাইন মাইজভান্ডারীর লাশ দুবাই থেকে দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ডাবুয়া জগ্ননাথ হাট শাখারসহ সভাপতি নাজিম উদ্দিন কালু ।
উল্লেখ্য, মাইজভান্ডারী একাডেমি সদস্য শাহান শাহ বিশ্ব অলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর আশেক চট্টগ্রাম নগরীর কাজির দেউরী কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব আল্লামা একে, এম বেলাল হোসাইন মাইজভান্ডারী গত ১৪ ফেব্রুুয়ারি সোমবার মাইজভান্ডারী ত্বরিকার প্রচার প্রসার কাজের জন্য প্রবাসীদের আমন্ত্রনে মধ্যপ্রাচ্যের দুবাইতে যায়।



