স্টাফ রিপোর্টার, চকরিয়া : নারী শিক্ষার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া আবাসিক মহিলা কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক জুবাইদুল হক। বৃহস্পতিবার (০৪ জুলাই) কলেজ গর্ভনিং বডির নিয়মিত মিটিংয়ে উপস্থিত সকলের সম্মতিক্রমে মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জুবাইদুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে চকরিয়া মহিলা কলেজ গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও চকরিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হাকিম দুলাল, কলেজের দাতা সদস্য শেফায়েতুর রহমান আরাফাত, অভিভাবক প্রতিনিধি নুরুল ইসলাম বাবুল, আবুল হাশেম, ইলিয়াস খান, শিক্ষক প্রতিনিধি বুলবুল জান্নাত, মোহাম্মদ নাছির উদ্দিন, জুবাইদুল হক ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সদস্য সচিব মনজু দেব উপস্থিত ছিলেন।