নিজস্ব প্রতিবেদক: ১৪ দলীয় জোট থেকে আসন না পেয়ে নিজেদের প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন। দলটির নিজস্ব প্রতীক ফুলের মালা নিয়েই ভোটের মাঠে লড়বে তরীকত ফেডারেশন।

আজ রবিবার দলটির চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী নিজের দলীয় প্রতীকে ভোট করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তরীকত ফেডারেশন ৪১ আসনে নির্বাচন করবে।

১৪ দলীয় জোটের শরিকদের মোট ছয়টি আসন ছেড়েছে আওয়ামী লীগ। তবে জোটের শরিক বাংলাদেশ তরীকত ফেডারেশনকে কোনো আসন ছাড়েনি।

একাদশ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-২ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

জোটকে ছেড়ে দেওয়া আসনগুলো হলো কুষ্টিয়া-২, বগুড়া-৪, লক্ষ্মীপুর-৪, বরিশাল-২, রাজশাহী-২ ও পিরোজপুর-২।

এর মধ্যে কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপিত হাসানুল হক ইনু নির্বাচন করবেন। এ ছাড়া বগুড়া-৪ আসনে এ কে এম রেজাউল করিম তানসেন এবং লক্ষ্মীপুর-৪ আসনে মোশারফ হোসেন নির্বাচন করবেন।

এ ছাড়া ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-২ আসনে এবং রাজশাহী-২ আসনে ফজলে হোসেন বাদশা নির্বাচন করবেন।

পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জু।