ক্রাইম প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। পলিথিন মুক্ত পরিবেশ বান্ধব নগর গড়ার লক্ষ্যে খুলশী থানাধীন ঝাউতলা বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিথিন ব্যাগে পণ্যসামগ্রী বিক্রির দায়ে ৬ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৩হাজার ৫শত টাকা জরিমানা করা হয় এবং এই সময় ব্যবসায়ী ও ক্রেতা সাধারনকে পলিথিন ব্যাগ বর্জনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। একই দিন অত্র সংস্থার স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অভিযানে চকবাজারস্থ কাঁচাবাজার, চকবাজার মোড় থেকে ফুলতলা পর্যন্ত, তেলিপট্টি রোড ও কাতালগঞ্জ এলাকায় রাস্তা ও ফুটপাত অবৈধভাবে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় উল্লেখিত এলাকা থেকে ভাসমান দোকানপাট ও ভ্যানগাড়ী উচ্ছেদ করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করে।
সর্বশেষ সংবাদ