নিজস্ব প্রতিবেদক: পৃথিবীতে ইসলামই মানবতার ধর্ম। যুগে যুগে এ তথ্য প্রমাণিত সত্য। মহানবি (স.) বিশ^ মানবতার প্রতীক। মুসলমানদের অবস্থা আজ খুবই নাজুক। ঈমানের দূর্বলতার কারণে মুসলামানেরা দেশে দেশে ষড়যন্ত্রের শিকার হচ্ছে।

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া চুনতিতে সীরতুন্নবী (স.) মাহফিলে গত ১৪ অক্টোবর শনিবার এ কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।

তিনি আরো বলেন, চুনতির হাফেজ আহমদ (রাঃ আঃ) ইসলামিক সমাজের সংস্কার সাধনের জন্য প্রবর্তন করেন ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.) মাহফিল। চুনতি সীরত ময়দানে চলতি সনে ১৮তম দিবসে মাগরিব নামাজের পর অনুষ্ঠিত অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম।

আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির। মাহফিলের এ অধিবেশনে সভাপতিত্ব করেন, পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার মুহতামিম আলহাজ¦ মুফতি মাওলানা মুহাম্মদ খোবাইব।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য জান মোহাম্মদ সিকদার, উপদেষ্ঠা কমিটির সদস্য দেলোয়ার হোসেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা মুজিবর রহমান, মোঃ মিয়া ফারুক, আবুল কালাম আজাদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, মামুনুর রশীদ চৌধুরী, এমএস মামুনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবন্দ।