প্রেস বিজ্ঞপ্তি:খলীফায়ে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত মাওলানা ফজলুর রহমান মিঞা সিদ্দিকী হানফী আল মাইজভান্ডারী ( ক:)প্রকাশ ফজল ফকির শাহ এর ৯১ তম বার্ষিক ওরশ শরীফ গত সোমবার (২৬ জানুয়ারি)বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের উত্তর আকুবদন্ডী দরবারে রহমানিয়ার শেখ নজর মোহাম্মদ মঞ্জিলে নানান কর্মসূচি পালনের মধ্যে দিয়ে মহাসমারোহে অনুষ্টিত হয়।
এতে কর্মসূচী ছিল খতমে কোরআন, ফ্রি চিকিৎসা ক্যাম্প, মিলাদ, জিকির- আজকার, ছেমা মাহফিল, মোনাজাত ও তবরুক বিতরণ।
উপস্হিত ছিলেন- শেখ নুরুল মোক্তার সিদ্দিকী হানিফী আল মাইজভান্ডারী,শেখ নুরুল আকতার সিদ্দিকী হানিফী আল মাইজভান্ডারী, শেখ আহমদ নূর সিদ্দিকী আজাদ হানিফী আল মাইজভান্ডারী, শেখ সৈয়দ নূর সিদ্দিকী সাজ্জাদ।
হানিফী আল মাইজভান্ডারীর যৌথ পরিচালনায় এতে বিভিন্ন কার্যক্রম ও অনুস্টানে উপস্হিত ছিলেন মাওলানা মোহাম্মদ সেলিম মাইজভান্ডারী, মরমী শিল্পী মেহেদী হাসান, ফজল ফকির ওয়াকফ এস্টেট জামে মসজিদের খতীব মাওলানা আইয়ুব আল কাদেরী, সমাজসেবক মোহাম্মদ ওসমান হারুন, বিশ্ববন্ধন’র ব্যবস্হাপনা সম্পাদক নুর মোহাম্মদ,পোপাদিয়া ২ নং ইউপি সদস্য মোহাম্মদ মামুন উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মেহেদী হাসান সুজন, সাবেক ছাত্রদল নেতা কুতুবউদ্দীন ফয়সাল, সমাজসেবক ফিরোজ আহমেদ, খায়েজ আহমদ নাছির,মোহাম্মদ ইয়াছিন আরাফাত নিরাদ,মোহাম্মদ হোসেন,আলতাফ মিয়া প্রমুখ।




