প্রেস বিজ্ঞপ্তি: বিলাইছড়ি উপজেলা সদরের দীঘলছড়ি মাঠে আজ শনিবার (১৭ জুন) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব (১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ্ব (১৭)-২০২৩ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।উপস্থিত ছিলেন মেজর মোঃ রেজাউর রহমান,পিপিএম,পিএসসি উপ-অধিনায়ক ৩২ বীর বিলাইছড়ি জোন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা,বিলাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান সুনিল কান্তি দেওয়ান ও ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরন (রাসেল)মারমা।
খেলায় ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ মহিলা একাদশ ১-০ গোলে ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচ ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ বালক একাদশ ১-০ গোলে ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে।




