লিটন কুতুবী,কুতুবদিয়া: কুতুবদিয়ায় অগ্নিকান্ডে তিনটি বসতঘর আগুনে পুড়ে গেছে।আজ শনিবার (০৩ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ফরিজ্যার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, নেজাম উদ্দিনের বসতঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রাপাত হয়। আগুন মূহুর্তের মধ্যে মহিউদ্দিন ও মাহাবুল্লাহ’র বাড়িতেও ছড়িয়ে পড়ে।
পরে, স্থানীয়রা ও কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দমকল কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে নেজাম উদ্দিন, মহিউদ্দিন ও মাহাবুল্লাহ’র বসতঘর পুড়ে যায়। এসময় মহি উদ্দিনের স্ত্রী লাখি আক্তার নামের এক মহিলা আহত হয়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ তাহের, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেন ।




