আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জুনায়েদ (২) । আজ শনিবার (০৩ জুন) সকাল সাড়ে ১১ টায় আনোয়ারা উপজেলার পীরখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় অধিবাসি মোঃ জামশেদ জানায়, সকালে শিশু জনায়েদ তার বাবার সাথে বাড়ির পুকুরে মাছ ধরার সময় সেখানে যায়। শিশুর বাবা মাওলানা শোয়াইব জাল দিয়ে পুকুরে মাছ ধরা শেষে বসতঘরের চালের উপর জালটি শুকাতে রাখে।পরে পেছনে ফিরে দেখেছে শিশু জুনায়েদ নেই। শিশুকে সবাই খুঁজতে থাকে। এক পর্যায়ে বাবা দেখে যে পুত্র জুনায়েদ পুকুরে পানিতে ভাসছে। সেখান থেকে শিশুকেও উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
শিশুর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটাকে জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এদিকে আনোয়ারা থানার ওসি মীর্জা মোহাম্মদ হাছান বলেন, শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি।পুলিশ খতিয়ে দেখছে।




