আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি এবং দলটির মহাসচিব আসাদ উমরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ, ১৯৬০-এর ৩ নম্বর ধারায় কুরেশিকে ১৫ দিনের জন্য হেফাজতে নেয়া হয়েছে। কুরেশি ও উমরকে ইসলামাবাদে সচিবালয় থানায় স্থানান্তরিত করা হয়েছে। পিটিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরীকেও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, রাষ্ট্রের সম্পত্তির ক্ষয়ক্ষতির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিন ইমরান খানকে গ্রেপ্তারের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানাতে উমর সুপ্রিম কোর্টে যাচ্ছিলেন তারা। ওই সময় প্রথমে উমরকে গ্রেপ্তার করা হয়। পরে কুরেশিকে গ্রেপ্তার করা হয়। এসময় পিটিআইয়ের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরীকেও গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ।

এদিকে, আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন ইসলামাবাদ পুলিশ লাইনসে গঠিত বিশেষ আদালতে তোলা হয় তাকে। পরে আদালত ইমরান খানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।