দি ক্রাইম বিডি

default-logo
বাংলা
English
/ /
Facebook Whatsapp Youtube Twitter Instagram Link
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • নারী ও শিশু
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • তথ্য প্রযুক্তি
  • বিনোদন
  • সারা বাংলা
    • ধর্ম
    • মতামত
    • মুক্তমত
    • নির্বাচনের মাঠ
    • বিজ্ঞান
  • আরো
    • ফিচার
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • লাইফস্টাইল
    • সাহিত্য
    • স্বাস্থ্য
    • আইন আদালত
    • অর্থনীতি
  • সব খবর
  • ই-পেপার
  • ভিডিও নিউজ

শিরোনামঃ

কাপ্তাই বাঁধের ১৬ গেট ৩ ফুট খুলে ছাড়া হচ্ছে পানি || চোখের চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন রনজিলা, ফিরলেন লাশ হয়ে || ‘স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না’ || কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক || চকরিয়া শেভরণ হাসপাতালের চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু, স্বজনদের বিক্ষোভ || লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু || আধুনিক ভূমি কমপ্লেক্সে রূপান্তর হবে দেশের প্রতিটি ভূমি অফিস-ভূমি প্রতিমন্ত্রী || সবজির চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা || বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত || হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা || গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী || কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি || বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে খালাতো ভাই গ্রেপ্তার || হর্ন বাজানোর জেরে পুলিশ সদস্যকে প্রকাশ্যে মারধরের অভিযোগ নয়নের বিরুদ্ধে || জামালপুরে বদ্ধ ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার || নেপালে লাশের পাহাড়: মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান || মা ও মেয়েকে ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত গ্রেফতার || সাবেক ভূমিমন্ত্রীর পিএসসহ ৭৮ জনের নামে মামলা, গ্রেপ্তার ২ || মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু || দৈনিক ৫০০ টাকা মজুরি, ভূমি অধিকারের দাবিতে চা শ্রমিকদের সমাবেশ ||

সেবা সংস্থাগুলোর অব্যবস্থাপনার খেসারত বছরজুড়ে দিতে হয়েছে নগরবাসীদের

সেবা সংস্থাগুলোর অব্যবস্থাপনার খেসারত বছরজুড়ে দিতে হয়েছে চট্টগ্রামের নগরের বাসিন্দাদের। খাল ও নালা-নর্দমায় পড়ে মৃত্যু হয়েছে অন্তত পাঁচজন। তাঁদের মধ্যে রয়েছে ১২ বছরের শিশু থেকে ৬৫ বছরের বৃদ্ধাও। আবার মোটরসাইকেলে করে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার সময় সড়কের গর্তের কারণে ছিটকে পড়ে মৃত্যু হয় কলেজছাত্রীর। এ ছাড়া নগরের এম এ মান্নান ও বন্দর উড়ালসড়কে ‘ফাটল’–এর ঘটনা ছিল আলোচিত। তবে এসবের বাইরে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় সুড়ঙ্গ বা টিউবের খননকাজ শেষ হওয়া ছিল স্বস্তির। নালা-নর্দমা ও খালে পড়ে মৃত্যুর ঘটনা ঘটার মধ্যেই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের কারণে ভবন হেলে পড়ার ঘটনা ঘটে ২০ ডিসেম্বর। নগরের মাঝিরঘাটের পার্বতী ফকির পাড়ায় গুলজার খালের পাশে একটি তিনতলা ভবন, একটি দোতলা ভবন, একটি মন্দির ও একটি কাঁচা ঘর হেলে পড়ে। বছরজুড়ে এ ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটলেও চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিডিএ নিজেদের দায় এড়িয়েছে।

ঘটনার দায় পরস্পরের কাঁধে চাপিয়েছে দুটি সংস্থা। তবে সরকারের এক তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার পেছনে দুটি সংস্থার ব্যর্থতা রয়েছে।  নিরাপদ নগরের বিষয়টি এই বছর নিয়মিত ধাক্কা খেয়েছে। নালা-নর্দমা ও খালে পড়ে মানুষের মৃত্যু হয়েছে। ভাঙা সড়কের কারণে কলেজছাত্রীর প্রাণ গেছে। এ ছাড়া জলাবদ্ধতার প্রকল্পের কাজ হলেও অগ্রগতি ছিল শম্বুক গতিতে । এসব থেকে শিক্ষা নিয়ে সেবা সংস্থাগুলো আগামী বছরে এমনভাবে কাজ করবে, যাতে আরও কোনোভাবে মানুষের ক্ষতি না হয়।

উন্নয়নকাজে নিরাপত্তাবেষ্টনীসহ যথাযথ নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করবে। একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বলে আশা। আর কর্ণফুলী টানেল ও আউটার রিং রোডের কাজ পুরোপুরি শেষ হলে যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে মাইলফলক হবে। নগরীর মুরাদপুরে চশমা খালে তলিয়ে যাওয়া এই ব্যক্তির খোঁজ মেলেনি গত চার মাসেও। ৬ ডিসেম্বর বিকেলে চিটাগং শপিং কমপ্লেক্স এলাকায় চশমা খালে বন্ধু রাকিবের সঙ্গে বোতল কুড়াতে নেমে মো. কামাল উদ্দিন (১২) নামের এক শিশু নিখোঁজ হয়। তলিয়ে যাওয়ার তিন দিন পর ৯ ডিসেম্বর নগরের মোহাম্মদপুর এলাকায় মির্জা খালে কামালের মরদেহ পাওয়া যায়।একের পর এক মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসেছে সিটি করপোরেশন।

Post Views: 1,010
সর্বশেষ সংবাদ

কাপ্তাই বাঁধের ১৬ গেট ৩ ফুট খুলে ছাড়া হচ্ছে পানি

চোখের চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন রনজিলা, ফিরলেন লাশ হয়ে

‘স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না’

কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক

সম্পর্কিত পোস্ট

কিশোর গ্যাং দমনে আইনি সংস্কার এখন অপরিহার্য 
কোন জবাবদিহিতা ছাড়া রোহিঙ্গাদের অনুপ্রবেশ, ভয়ংকর পরিণতি হবে চট্টগ্রামবাসীর
চরম অরাজকতায় ধুঁকছে বাংলাদেশ
রাষ্ট্রদূতের অপমান নয়-এটি গোটা জাতির সম্মানহানির অপচেষ্টা !
আরো পড়ুন
  • সম্পাদক ও প্রকাশকঃ বুলবুল ভট্টাচার্য
  • সম্পাদকঃ আশীষ চন্দ্র নন্দী
  • চট্টগ্রাম অফিসঃ  একে ট্রেড সেন্টার (৪র্থ তলা) মুরাদপুর চট্টগ্রাম
  • ইমেইলঃ thecrimebd@gmail.com, thecrimebdpress@gmail.com
  • মোবাইলঃ ০১৮১২ ৬৮১১০০, ০১৮১৯৮০১৭৪৫
  • ঢাকা অফিসঃ ২১৯/১ নুর ভবন, ২য় তলা, রোড় নং-১ , ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০

  •