নীলফামারী প্রতিনিধি: নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধী অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে। আজ বুধবার (০৪ জানুয়ারি) বিকেলে নীলফামারীর জলঢাকা সড়কের বাদিয়ার মোড় হ”তে ব্যাটারি চালিত একটি অটোরিকসায় অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দইখাওয়া ইউনিয়নের দক্ষিণ গোতামারী এলাকার মনজুর আলমের স্ত্রী মমিনা খাতুন(২৭) ও মনজুর আলমের ছেলে আব্দুল খালেক(১৮)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফ উদ্দিন জানান, অটোরিকসার পিছনের সিটে বসে আসছিলেন তারা। ট্রাভেল ব্যাগের ভেতর থেকে এক’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তারা নীলফামারীতে আসছিলো হাতিবান্ধা থেকে।
তিনি বলেন, গ্রেফতার দু’জন মা ও সৎ ছেলে।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক শফিয়ার রহমান বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা করেছেন।