প্রেস বিজ্ঞপ্তি: ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ, চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করে। এ দিবসটি উপলক্ষ্যে চট্টগ্রাম পাহাড়তলীস্থ বধ্যভূমিতে গতকাল বুধবার (১৪ ডিসেম্বর)সন্ধ্যা ৭ঘটিকায় শহীদবুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির কর্মকর্তাবৃন্দ । পরে মোমবাতি প্রজ্জলন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ ও স্মরণ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক নাছির আহম্মদ খান বলেন ১৯৭১ সালে এ দিনে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা দেশের শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে স্বাধীনতা বিরোধী রাজাকার—আলবদর—আল শামস বাহিনীর সহযোগিতায় নির্মমভাবে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

তিনি বলেন, ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময়জুড়েই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তবে বিজয়ের প্রাক্কালে এ হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ নেয়।
তিনি আরো বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী—সমৃদ্ধ সোনার বাংলা গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি লুপর্ণা মূৎসুদ্দি , সাধারণ সম্পাদক শেখ ফয়সাল করিম মাইজভাণ্ডারি, অরিন্দম চক্রবর্তী, অরুণ দাশ, পূর্ণিমা চৌধুরী, বিশ্বজিৎ সরকার, সুকুমার দে, গীতা আচার্য্য, রুবেল চক্রবর্তী, বেবি দাশ নূপুর, মণি সেন, সুপ্রিয়া লাকী, রিজভী, সঞ্জয় দাশ , মৌ প্রমূখ।




