প্রেস বিজ্ঞপ্তি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের  টঙ্গী পশ্চিম থানার অভিযানে কুখ্যাত মাদক কারবারী ও ১০ মামলার আসামী মাদক সম্রাজ্ঞী রহিমা বেগম মাদকসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার ২১ আগস্ট দুপুরে টঙ্গী পশ্চিম থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক চেরাগ আলী আউচপাড়া বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার উপর মাদক কেনাবেচা চলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মো: শাহিদ মিয়া (৪২), পিতা-মৃত এমদাদ মিয়া সাং-মোগর খাল, থানা: বাসন, জিএমপি, গাজীপুর কে ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মতে, চেরাগ আলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন রুবা ব্যাটারী হাউজের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক কারবারী রহিমা বেগম (৪৮), স্বামী মৃত: দুলাল মিয়া, সাং হিমারদীঘী, আমতলী (কেরানির টেক বস্তি) থানা: টঙ্গী পূর্ব, জিএমপি কে ৫০০ গ্রাম গাঁজা এবং ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।এ বিষয়ে মাদক নিয়ন্ত্রন আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদক সম্রাজ্ঞী রহিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় টঙ্গী পূর্ব থানা মামলা নং ২৪(৬)১৯,৪(১২)২১,৩৩(১১)২১,২১(৯)২০, ৬১(০৭)২০, ৩৫(০৫)২২, ১৩(০৮)২২,১৮(০৮)২২, ৪২(০৭)২২, এবং ৩৯(০৪)১৮ (পেনাল কোডের অন্যান্য ধারায়) মোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।