নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হায়দার আলী (২৮) বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর মৃদ্দাপাড়া এলাকার মৃত ওসমান গনির ছেলে।

পুলিশ জানায়, আমিন জুট মিলস কাঁচাবাজার এলাকা থেকে একব্যক্তি মোটরসাইকেল নিয়ে শহীদ মিনারের দিকে আসছে; এমন তথ্যের ভিত্তিতে আমিন জুট মিলস বাজারের রেলবিটের পশ্চিম পাশে সড়কে গতকাল রাত সোয়া ৯টায় চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট একটি মোটরসাইকেল আটকে হায়দার আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়৷ এসময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও (চট্টমেট্রো-ল-১৭-০৩৭১) জব্দ করা হয়। তার বিরুদ্ধে বায়েজিদ থানায় ডাকাতি প্রস্তুতি আইনে একটি মামলা রয়েছে। এছাড়া এ ঘটনায় অস্ত্র গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।