ডেস্ক নিউজ: কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ হোছন প্রকাশ মাছন (৫৩) নামের একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটের দিকে পেকুয়া পৌরসভার ভোলাইয়্যাঘোনা কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে ।

নিহত মোহাম্মদ হোছন একই এলাকার মৃত নজির আহমদের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোছন পেকুয়া বাজারের একটি বেকারি থেকে নাস্তা নিয়ে বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগতির অটোরিকশা তাকে ধাক্কা দেয়৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।