প্রেস বিজ্ঞপ্তি: গাজীপুরের বাসন থানা পুলিশ জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামি রাস্তার উপর ডাকাত দলের সদস্যরা ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহন করছে বলে গোপন সংবাদ পায়। আজ রবিবার ০৭ আগস্ট ভোর রাত সাড়ে ৩টায় উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য শহিদুল ইসলাম প্রকাশ নবাব (২৪), মোঃ মোবারক হোসেন (১৯),মোঃ মামুন (২৪), সিরাজুল ইসলাম সিফাত (২১), মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (২৮),  মোঃ রিপন মিয়া (২৮)কে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকালে ডাকাত দলের চার-পাঁচজন অজ্ঞাতনামা সদস্য দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি চাপাতি,২টি সুইচ গিয়ার চাকু ও ৬ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা চলমান। উক্ত ঘটনায় বাসন থানায় মামলা রুজু হয়েছে।