প্রেস বিজ্ঞপ্তি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র, আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ০৫ আগস্ট সকালে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পন শেষে জেলা প্রশাসকের কার্যালয়, পিরোজপুর এর সাইফ-মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা এবং গাছের চারা ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
Post Views: 287




