চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলা পর্যায়ে দোহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল(মহিলা) টুর্ণামেন্টে হাছনদন্ডী সরকারী প্রাথমিক দ্যিালয়কে ট্রাইব্রেকারে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে পূর্ব চন্দনাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ০৪- ০১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
গতকাল শুক্রবার (১জুলাই) চন্দনাইশ কাশেম-মাহাবুবুব উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ৩টা থেকে দুই দপে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী (এমপি), বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,সহকারি কমিশনার (ভূ’মি) গালিব চৌধুরী, ইউ আর সি ইনেন্সপেক্টর সানজিদা জাফর পপি, আহসান ফারুক মাষ্টার, শেখ টিপু চৌধুরী, শেখ মহি উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার শাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষা অফিসার জীবন কানাই সরকার ও তপন কুমার পৌদ্দার প্রমুখ।




