স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরে মুমিনুল হককে অধিনায়ক রেখেই টেস্ট দল ঘোষণা করেছিল বিসিবি। দল ব্যর্থ, অধিনায়কের ব্যাটে রান নেই। তারপরও ক্যারিবিয়ানে অধিনায়ক পরিবর্তনের চিন্তা ছিল না বিসিবির। কিন্তু মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় মুমিনুল নিজেই জানিয়ে দিলেন, আর অধিনায়কত্ব করতে চান না।

যা এখন দেশের ক্রিকেটাঙ্গনের সবচেয়ে আলোচিত ইসু্য। সংগতকারণেই আজ বিসিবির পরিচালনা পর্ষদের তৃতীয় সভায় মূল এজেন্ডা হয়ে গেছে টেস্ট দলের অধিনায়ক নির্বাচন। পাঁচ মাস পর বোর্ড সভায় বসছেন বিসিবির পরিচালকরা। গত বছর ২৪ ডিসেম্বর নতুন বোর্ডে পরিচালকদের দায়িত্ব বণ্টনের পর আর বোর্ড সভা হয়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বেলা ১২টায় শুরু হবে বোর্ড সভা।

গতকাল বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানালেন, টেস্ট অধিনায়কের বিষয়টি আজই চূড়ান্ত হবে। সঙ্গে নতুন মাঠ কেনা, আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনসহ বিভিন্ন এজেন্ডা রয়েছে বোর্ড সভায়। জানতে চাইলে বুধবার তিনি বলেন, ‘টেস্ট অধিনায়কের বিষয়টি তো গতকাল (মঙ্গলবার) হুট করে এসে গেল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সভায়। এছাড়া আমাদের আরো অনেক এজেন্ডা আছে।’

দুই দিন পরই ক্যারিবিয়ানের উদ্দেশ্যে বিমানে চড়বেন ক্রিকেটাররা। স্বাভাবিকভাবেই টেস্ট অধিনায়ক নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুমিনুল নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, কিন্তু বিসিবি এখনো সিদ্ধান্ত নেয়নি। তবে মুমিনুলকে নেতৃত্বের চাপ থেকে মুক্তি দেওয়ার প্রশ্নে বিসিবির অনেক পরিচালকই একমত।

গতকাল টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কথায় সেটিই স্পষ্ট। একই সঙ্গে তার কথায় ইঙ্গিত আছে সাকিব আল হাসানকে আবারও টেস্ট অধিনায়ক করার বিষয়টি। অন্তত সুজনের পছন্দের তালিকায় সাকিবই এগিয়ে। ক্রিকেট পাড়ার গুঞ্জন সত্যি হলে আজ তৃতীয় দফা টেস্ট দলের অধিনায়ক হতে যাচ্ছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

অবশ্য দীর্ঘমেয়াদে নাকি সিরিজ বাই সিরিজ নেতৃত্ব দেওয়া হবে, সেটি বোর্ড সভায় আলোচনা হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের পর ডিসেম্বরে ঘরের মাঠে টেস্ট খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ঐ সিরিজে আছে দুটি টেস্ট। তাই এ ফরম্যাটে নতুন অধিনায়কের জন্য বড় চাপ নেই।

মুমিনুলের সিদ্ধান্তকে সম্মান জানাতে চান সুজন। গতকাল তিনি বলেছেন, ‘আমি মনে করি ওর (মুমিনুল) সিদ্ধান্তকে সম্মান দেওয়া উচিত। আমার মনে হয় না মুমিনুলকে অধিনায়ক হিসেবে রাখাটা ঠিক হবে।’

সাকিবের পক্ষেই বিসিবির এই পরিচালকের কণ্ঠ জোরালো শোনা গেল। গতকাল সুজন বলেন, ‘সাকিব সব সময় টেস্ট খেলতে চায় এখন। সাকিবের সঙ্গে যতবার কথা বলেছি, সে বলে আমি অন্য ফরম্যাটের থেকে টেস্ট বেশি উপভোগ করি। আমি সব সময় বেশি টেস্ট খেলতে চাই।’

ক্যারিবিয়ান সফরের দুই টেস্ট নিয়ে সাকিবের সঙ্গে খেলার আলাপটা সেরে নিয়েছেন টিম ডিরেক্টর। সুজনের বক্তব্য অনুযায়ী এই বাঁহাতির হাতেই উঠছে সাদা পোশাকের নেতৃত্ব। আজ বোর্ড সভা থেকে সেই ঘোষণা আসতে পারে।

সাবেক এ অধিনায়ক বলেন, ‘এই টেস্ট ম্যাচ (ওয়েস্ট ইন্ডিজ) নিয়ে গতকালও (মঙ্গলবার) কথা বলেছি বেশ কিছু। ম্যাচের সিচুয়েশন বা অন্যান্য কিছু নিয়ে। ও যেভাবে সবার সঙ্গে মিশতে পারে, আমার মনে হয় ও যদি ক্যাপটেনসি পায় তাহলে সেটি দলের জন্য খুবই ভালো হবে।’

টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেয়া মুমিনুল হক গতকাল মিরপুরে ব্যাটিং অনুশীলন করেছেন। আজ বোর্ড সভায় তার উত্তরসূরি খোঁজার আলোচনাই করবেন বিসিবির পরিচালকরা।