স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামে চলছে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। আজ শেষ দিন। আগামীকাল উভয় দল ঢাকায় চলে আসবে। আগামী ২৩ মে থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ বৃহস্পতিবার ঘোষিত দলে একটি পরিবর্তন আনা এসেছে। চোটের কারণেই আগেই ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। তার বদলি নতুন কাউকে আর যুক্ত করা হয়নি। ঢাকা টেস্টেও আগের দলটিই থাকছে।
একনজরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান ও শহিদুল ইসলাম।
Post Views: 596




