স্পোর্টস ডেস্ক: অবশেষ গুঞ্জনই সত্য হলো। তারকা অলরাউন্ডার বেন স্টোকসই হলেন ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক। সকল প্রক্রিয়া অনুসরণ করে জো রুটের উত্তরসূরি হিসেবে স্টোকসের নাম ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে টেস্ট দলের সাম্প্রতিক ব্যর্থতার দায় মাথায় নিয়ে অধিনায়কত্ব ছেড়ে দেন জো রুট। তার জায়গায় সহ-অধিনায়ক বেন স্টোকসই হবেন নতুন অধিনায়ক- এমন গুঞ্জন শোনা যাচ্ছিল আগেই। এবার সেটিই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো।
Post Views: 306



