প্রেস বিজ্ঞপ্তি: নগরীর বায়েজিদ এলাকা থেকে “টেনশন গ্রুপের” কিশোরগ্যাং এবং ছিনতাই চক্রের ৯ সদস্যকে অস্ত্র ও মাদক দ্রব্যসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭। গতকাল সোমবার আমীন কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, মোঃ রুবেল (২১), মোঃ শাকিল (২১), মোঃ সাজিব (১৯), মোঃ হৃদয় (২০), মোঃ হাবিবুর রহমান (২৪),  মোঃ সালাহ্ উদ্দিন (১৯), মোঃ ওমর হাসান (১৯), মোঃ সাগর (১৯) ও মোঃ সাঈদ আলম (১৯)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে কতিপয় দৃষ্কৃতিকারী ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহন করতঃ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার একটি চা-স্টলে পাশে নিভৃত স্থানে সমবেত হয়েছে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের হেফাজতে থাকা এবং তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ৪টি বিভিন্ন ধরনের ধাড়ালো চাকু উদ্ধারসহ আসামী’দেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা নগরীর টেনশন গ্রুপের ডাকাত ও ছিনতাই দলের সক্রিয় সদস্য। এছাড়াও আসামীরা পরষ্পর একে অন্যের সহিত যোগাযোগক্রমে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে বায়েজিদ বোস্তামী থানা এলাকাসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতি ও ছিনতাই করে আসছে। তাদের প্রকাশ্য কোন জীবিকা নাই।

মূলত ধৃত আসামীরা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী সাধারন মানুষ ও প্রাত্যহিক চলাচলরত বিভিন্ন পেশার ব্যবসায়ীদের নিকট হতে দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শণ করে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনাইয়া নেওয়ার উদ্দেশ্যে বর্ণিত স্থানে সমবেত হয়েছিল।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।