ক্রীড়া প্রতিবেদক: পুলিশ সুপার কাপ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর প্রথম রাউন্ডের তৃতীয় খেলা আজ সোমবার (১৮ এপ্রিল) বিকালে পুলিশ লাইন্স নীলফামারী মাঠে অনুষ্ঠিত হয়।পুলিশ সুপার কাপ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২২ এর প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।
দুপুর ৩ টায় দিনের প্রথম খেলায় সুপার রয়্যালস কিংস নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৫৫ করতে সক্ষম হয়। জবাবে ট্রাভেলস কিংস ৬ উইকেট হারিয়ে ৫৭ রান করে জয় লাভ করেন।
দিনের দ্বিতীয় খেলা বিকাল সাড়ে ৪ টায় পুলিশ লাইন্স নীলফামারী মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় রয়েল স্টাইকার্স নির্ধারিত ১০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৩৬ রান করতে সক্ষম হয় জবাবে ভিক্টোরিয়ান কিংস ৩ উইকেটে জয় লাভ করেন।
খেলায় আরও উপস্থিত ছিলেন সৈয়দ রফিকুল ইসলাম, পুলিশ সুপার, কোম্পানি কমান্ডার র্যাব-১৩ , মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর), নীলফামারী।
Post Views: 323



