জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিয়াগত রাত ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। সাংস্কৃতিক কর্মী এরশাদুল হক টিংকু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে এক বছরেরও বেশি সময় আগে তার শরীরে ক্যানসার শনাক্ত হয় এবং দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতাতেও ভুগছিলেন।

মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা এবং চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় ছিলেন। তার কাজে মধ্যবিত্তের জীবন, পারিবারিক সম্পর্ক ও সমাজবাস্তবতার নানা দিক ফুটে উঠত। ‘গোল্লাছুট’, ‘টু-লেট’, ‘একটা কিনলে আরেকটা ফ্রি’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’-এর মতো উল্লেখযোগ্য নাটক ও টেলিফিল্মের মাধ্যমে তিনি দর্শকমহলে পরিচিতি লাভ করেন।

প্রযোজক হিসেবেও তিনি সফল ছিলেন। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।