রাজধানীর হাজারীবাগ থানাধীন এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী প্রাণ হারিয়েছেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম পারভীন আক্তার (৫০)। এই বিস্ফোরণে আরও দুজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন ফাতেমা আক্তার ঊর্মি (২১) ও ফরিদা বেগম (৪০)।
ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আহত দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, দগ্ধদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
Post Views: 13




