বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করায় শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১টার দিকে নগরের আখালিয়া এলাকার ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। খবরটি নিশ্চিত করেছেন মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার।

জুরেজ আবদুল্লাহ জানান, শুক্রবার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় কয়েকটি উন্নয়নমূলক কাজ ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠান চলাকালে বেলা পৌনে ১২টার দিকে তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। এরপর আর দেরি না করে তাকে দ্রুত সিলেট নগরে নিয়ে এসে আখালিয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা। তবে তাকে হাসপাতালেই পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।