সুলামানিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ আরচ্যারি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ আরচ্যারি দল বর্তমানে ইরাকে অবস্থান করছে। আরচ্যারদের অনুপ্রেরণা জোগাতে ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. মাকসুদুল হক বাগদাদ থেকে কয়েকশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের কাছে ছুটে গেছেন।

বাংলাদেশ ও এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল ইরাক থেকে জানান, রাষ্ট্রদূত আরচ্যারদের ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখা, আশাবাদী হওয়া এবং প্রতিটি চ্যালেঞ্জ সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে অবিচল থেকে মাথা উঁচু করে দাঁড়াতে এবং কখনোই আশা না ছাড়ার জন্য তিনি দলকে অনুপ্রাণিত করেন।

ইরাকে পৌঁছানোর পর বাংলাদেশ দল তাদের অনুশীলন সম্পন্ন করেছে। আগামীকাল রোববার থেকে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক লড়াই শুরু হবে। উল্লেখ্য, দেশ ছাড়ার আগেই এশিয়া কাপে পদক জয়ী আরচ্যারদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়ে রেখেছে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন।